৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

মাদকের বিরুদ্ধে তথ্য অভিযান শুরু ১ মার্চ

কক্সবাজার সময় ডেস্কঃ মাদকের ভয়াল বিস্তার প্রতিরোধে সব গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে শুরু হচ্ছে তথ্য অভিযান। এ উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। এর প্রথম পদক্ষেপ হিসেবে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ স্লোগানটি একযোগে প্রচার হবে। আগামী ১ মার্চ রাত ৮টা ৫০ মিনিটে দেশের সব টেলিভিশন, বাংলাদেশ বেতার, এফএম ও কমিউনিটি বেতারে থাকবে এই আয়োজন। রবিবার (২৮ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মতবিনিময় সভা শেষে সভাপতির বক্তৃতায় তিনি এসব জানান।

 

তারানা হালিম বলেন, ‘মাদক শুধু মানুষের নিজের জীবন নয়, পারিবারিক জীবনকেও ধ্বংস করে দেয়। এর নেতিবাচক প্রভাব পড়ে গোটা জাতির ওপর। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এমনকি কর্মক্ষেত্রগুলোও মাদকের প্রভাবমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির কোনও বিকল্প নেই।’

তথ্য মন্ত্রণালয়ের সব সংস্থা, গণমাধ্যম ও সুরক্ষা সেবা বিভাগ এক্ষেত্রে একযোগে কাজ করবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সব জেলা তথ্য অফিসারদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফদরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সর্বত্র মাদকবিরোধী তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ব্যাপক গণসচেতনতা গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

সভায় আরও অংশ নেন সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার, বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনসহ তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।