মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মাদকমুক্ত কক্সবাজার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন

Coxs Workshop 02
কক্সবাজারে মাদক পাচার প্রতিরোধ ও যুব সমাজকে মাদক মুক্ত রাখা এবং মাদকের অপব্যবহার বন্ধে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং এর কর্মপন্থা নির্ধারণে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ রিফর্ম প্রোগ্রাম (পিআরপি)’র ইনভেষ্টিগেশন ও অপারেশন স্পেশালিষ্ট জেরার্ড স্মিথ, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ।
দুই পর্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন-জেলা কমিউনিটি পুলিশিং’র সহ-সভাপতি ও প্রোগ্রাম অর্গানাইজার আবু মোরশেদ চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশিং’র সভাপতি এডভোকেট রনজিত দাশ।
কর্মশালায় কমিউনিটি পুলিশিং’র উপর প্রামাণ্যচিত্র ও ভয়েস ম্যারিনা’র অনুষ্ঠান পরিচালক আবদুল্লাহ নয়নের পরিবেশনায় জেলা বিভিন্ন সময়ে মাদকদ্রব্য উদ্ধারের তথচিত্র প্রদর্শন করা হয়।
কর্মশালায় মাদকমুক্ত কক্সবাজার গড়তে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তোফায়েল আহমদ, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাত, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, রামু কেন্দ্রীয় সীমা বৌদ্ধ বিহারের প্রজ্ঞানন্দ ভিক্ষু, কক্সবাজার সরস্বতী বাড়ির প্রধান পুরোহিত শ্রী স্বপন চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং’র মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিরাজ ও কক্সবাজার ল্যাংগুয়েজ সেন্টারের প্রশিক্ষক জিয়া উদ্দিন প্রমুখ।
কক্সবাজার জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং-এর আয়োজনে পুলিশ রিফর্ম প্রোগ্রাম (পিআরপি) এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সংবাদকর্মী, রাজনীতিবীদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় গুরু, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি অংশ নেন।

শেয়ার করুন