২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মাদক-সন্ত্রাস-যানজট মুক্ত মরিচ্যা উপহার দিতে চাই : এম মনজুর আলম মেম্বার

নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সকল মানুষ আমার পরিবারের সদস্য। আমি সবার। সবাই আমার। এই পরিবারের সকল সদস্যদের সহযোগিতা নিয়ে মরিচ্যা স্টেশনকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে চাই। প্রতিমাসে পুলিশী সহায়তায় মাদক ও সন্ত্রাস মুক্ত করার সভার আয়োজন করা হবে। যানজট মুক্ত করে মরিচ্যাকে একটি মডেল স্টেশন হিসেবে উপহার দিতে চাই। কেউ অপরাধ করলে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বৌদ্ধ-হিন্দু ধর্মের মানুষের গুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ তাদের সাথে খারাপ আচরণ করলে কঠোর হস্তে দমণ করা হবে।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উখিয়া উপজেলা ৩নং হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার স্টেশন চত্বরে নব-নির্বাচিত ইউপি সদস্য এম মনজুর আলম মেম্বার তার বিজয়ী শুকরানা  সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা ভোট দেননি আপনাদেরও সুন্দর পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামী দিন গুলোতে এগিয়ে যেতে চাই।
প্রবীণ বিএনপি নেতা মাস্টার বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় শোকরানা সভায় বক্তব্য রাখেন,  ২নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার বোরহান উদ্দিন, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ ইসলাম,  আব্দুল গফুর চৌধুরী, ডা: নুরুল কবির, নজির আহমদ, মাওলানা আবুল হোছাইন, মোজাফ্ফর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, মিলন বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ গিয়াস উদ্দিন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।