১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মাদক মানবপাচার ও ধর্মান্ধতার বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে : ইকবাল সোবহান চৌধুরী

DSC04706

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মাদক, মানবপাচারকারি ও উগ্র ধর্মান্ধরা সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু ও গণতন্ত্রের শত্রু। এদের বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার বিকাল ৩ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করছে। সাংবাদিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। কিন্তু কিছু সাংবাদিক ও মিডিয়া সংবাদপত্রের স্বাধীনতাকে অপব্যহার করছে। তারা বিশেষ উদ্যোশ্যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন- মত প্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। যারা মিডিয়ার স্বাধীনতাকে অব্যবহার করছে তাদের জবাবদীহিতা করতে হবে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা ফজলুল কাদের চৌধুরী, প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ, বিশ্বজিত সেন, মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।
সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গণমাধ্যম বান্ধব। তিনি সাংবাদিকদের কল্যাণ বিবেচনা করে সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন করছেন। গত তিন বছর এ অনুদানের টাকা পেয়েছেন সারাদেশের সাংবাদিকরা। আজীবন তাঁরা এর সুফল ভোগ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।