২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মাতারবাড়ীর তারেক আজিজ ১০দিন ধরে নিখোঁজ


মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাইজপাড়ার তারেক আজিজ বিগত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি কামাল হোছাইনের পুত্র। এ ব্যাপারে তারেক আজিজের মা মহেশখালী থানায় গত ২৪ মার্চ একটি নিখোঁজ ডায়েরী করেন। ডায়েরী নম্বর হচ্ছে ১০৬১/১৭। নিখোঁজ ডায়েরী সূত্রে জানা যায়, তারেক আজিজ বিগত ২ বছর আগে স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়া গিয়াছিল। সে লেখাপড়ায় সুবিধা করতে না পারায় দেশে ফিরে এসে বাড়ীর চাষাবাদের কাজকর্ম দেখাশুনা করে। তার দাদী ওমরাহ হজ্ব পালনে যাবে তাই তার জন্য কাপড় কিনতে তারেক ২০ মার্চ আনুমানিক সকাল ১১টায় তার মায়ের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে চকরিয়া আসার জন্য ঘর থেকে বাহির হয়। ঐদিন তারেক আছরের নামাজের পর তার মাকে ফোন করে বলে সে ঐদিন বাড়ীতে ফিরতে পারবে না পরেরদিন বাড়ী ফিরবে। একইদিন তার বোন ফোন তাকে কোথায় থাকবে জিজ্ঞেস করলে সে বন্ধুর বাসায় থাকবে বলে জানায়। এর পর থেকে তারেক আজিজের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায় এবং তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার কোন সন্ধান না পেয়ে মহেশখালী থানায় ডায়েরী করা হয়।
কেউ তারেকের সন্ধান ফেলে খবর দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।