২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মাঝ আকাশে ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ করলেন দেব

বিনোদন ডেস্ক: প্রযোজক হিসেবে নিজের দ্বিতীয় সিনেমার প্রচারে কতোকিছুই না করে যাচ্ছেন দেব। এর মধ্যে আবার ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ করলেন মাঝ আকাশে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এমন অভিনব ভাবনা ও তা করে দেখানোর পুরো কৃতিত্বটাই নাকি দেবের।

মোশন পোস্টার, টিজার, ট্রেলারের পর মিউজিক লঞ্চেরই অপেক্ষা ছিল। বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল যে, দেব ‘ককপিট’ এর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন। করলেনও তাই। চল্লিশ হাজার ফুট উঁচুতে ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ হলো। উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলী। ছিলেন দেব, রুক্মিণী, কোয়েল এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

ছবির নায়ক ও প্রযোজক দেব জানিয়েছেন, টলিউডে এ ভাবনা একেবারেই প্রথম। প্রযোজক হিসেবে তার এমন নতুন নতুন প্রচেষ্টা সব সময়ই থাকবে। বিমানের মধ্যে মিউজিক লঞ্চের পর দেবসহ গোটা ককপিটের টিম উড়ে যায় অন্ডাল বিমানবন্দরে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন দেব। তিনি জানিয়েছেন, ‘চ্যাম্প’ এ যেভাবে দর্শক সাড়া দিয়েছিলেন, ককপিটেও তেমনই সাড়া মিলবে বলে আশাবাদী তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।