১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মহেশখালীর ওসির ঘোষণা: সন্ধ্যার পর তরুণ-তরুণী ও পড়ুয়ারা বাইরে থাকতে পারবে না

বিশেষ প্রতিবেদকঃ মহেশখালীতে সন্ধ্যার পর উঠতি বয়সি তরুণ-তরুণী ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঘরের বাইরে না থাকার পরামর্শ দিয়েছেন মহেশখালী থানা পুলিশ। পুলিশের এ ঘোষণার পর হতে মহেশখালীর রাস্ত-ঘাট, বাজার পর্যটন স্পটসহ কোথাও উঠতি বয়সি তরুণ-তরুণীদের ঘোরাফেরা অব্যহত থাকলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহেশখালী থানা পুলিশ।

একটু আগে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ ‘সব খবর’র কাছে এমন বিবৃতি পাঠিয়েছেন।

ওসি সাফ ঘোষণা দেন -আগামী কাল সন্ধ্যার পর থেকে কোনো তরুণ-তরুণী বা স্কুল – কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে রাস্তা, বিপনী এলাকা, পর্যটন স্পটে অহেতুক ঘোরাঘুরি করতে দেখা গেলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

কাল সন্ধ্যার পর থেকে মহেশখালী থানা পুলিশের একাধিক ইউনিট মাঠে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

তিনি এ নিয়ে অভিবাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন। এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো বিষয়ে মহেশখালী থানা পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।