২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মহেশখালীতে স্পীড ডুবিতে নিখোঁজ মহিলা লাশ উদ্ধার

 


কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে স্পীড ডুবিতে নিখোঁজ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে সাগরের নিখোঁজ হওয়ার স্থানেই লাশটি ভেসে উঠে।
জানা গেছে, বৈরি আবহাওয়ায় সাগরের প্রবল ঢেউয়ের কবলে পড়ে গত সোমবার কক্সবাজার থেকে মহেশখালীগামী একটি স্পীড বোট ডুবে যায়। এসময় ১১ যাত্রীদের মধ্যে ১০জনকে উদ্ধার সম্ভব হলেও বড়মহেশখালী ইউনিয়নের মদন খাতুন (৫৫) নামে এক মহিলা নিখোঁজ ছিলেন। দু’দিন পর বুধবার লাশটি ভেসে উঠলে মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে যাতায়াতকারী বোটের লোকজনের চোখে পড়ে। খবর দিয়ে পেয়ে আত্মীয়-স্বজন গিয়ে লাশটি উদ্ধার করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আত্মীয়-স্বজন গিয়ে লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশ সহযোগিতা করেছে। লাশটি উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।