১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মহেশখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা : স্বামী গ্রেফতার

বিশেষ প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মনোয়ারা বেগমকে (৩২)। তিনি কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের আহমদ আলীর স্ত্রী। এ ঘটনায় স্বামী আহমদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানায়, পারিবারিক কলহের জের ধরে আহমদ আলী তার স্ত্রী মনোয়ারা বেগমকে ব্যাপক মারধর করে। একপর্যায়ে কোদাল দিয়ে করা আঘাত স্ত্রী মনোয়ারা বেগমের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর পর স্বামী পালিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মনোয়ারা বেগম ছাড়াও আহমদ আলীর একাধিক স্ত্রী রয়েছে বলে জানান স্থানীয়রা।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।