১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মহেশখালীতে মানবপাচারকারী গ্রেফতার

Arrest_1-375x239

 কক্সবাজারের মহেশখালী থেকে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার রাত ১০টার দিকে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের উত্তর সিকদার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার নুরুল আলম ওরফে লেডু (৪৫) মাতারবাড়ীর উত্তর সিকদার মৃত দৌলত মিয়ার ছেলে।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দিদারুল ফেরদৌস  জানান, বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে নুরুল আলমকে গ্রেফতার করা হয়। তিনি চিহ্নিত মানবপাচারকারী। মানবপাচারের অভিযোগে মহেশখালী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

 

তিনি আরো জানান, মানবপাচারের অভিযোগে ইতিপূর্বে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।