১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মহেশখালীতে মানবতাবিরোধী অপরাধে শামসুদৌহা গ্রেফতার

 images

মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় কক্সবাজারের মহেশখালী থেকে শামসুদৌহা (৬৫) নামের আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার সকাল ৯টায় মহেশখালীর বড়ডেইল পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিদারুল ফেরদৌস  জানান, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আত্মগোপন করেন শামসুদৌহা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়ডেইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  তিনি ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে মহেশখালীর মৌলভী জাকারিয়া ও কারান্তরীণ প্রাক্তন সাংসদ রশিদ মিয়ার অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক অন্যদের সঙ্গে শামসুদৌহাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে।

 

উল্লেখ্য, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ১৬ যুদ্ধাপরাধীর মধ্যে গত বৃহস্পতিবার ও শুক্রবার চারজনকে গ্রেফতার করে পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।