১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ জামায়াত নেতার ভাই গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের মহেশখালীতে জামায়াত নেতা গোলাম আযমের দেহরক্ষী আকতার হামিদের ছোট ভাই মোহাম্মদ শাহজাহান (৩৮) কে বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় তার কাছ থেকে ১০টি দেশীয় তৈরী অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার আইজ্জ্যামোলা ঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যত্যা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ পিপিএমবার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার আইজ্জ্যামোলা ঘোনায় অভিযান চালিয়ে ২ টি দেশীয় তৈরী লম্বা বন্দুক ৮ টি দেশীয় তৈরী কাটা বন্দুক ও ৯ রাউন্ড গুলিসহ গোলাম আযমের দেহরক্ষী আকতার হামিদেও ছোট ভাই ১১ মামলার পলাতক আসামী দূর্ধষ জামায়াত ক্যাডার মো: শাহাজান(৩৮) গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা,ডাকাতি ও অস্ত্রসহ ১১ মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মো: শাহাজান উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত আবদুল মাবুদ চৌধুীর ছেলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।