৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মহেশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

কক্সবাজারের মহেশখালীর কৃষি ব্যাংক হোয়ানক শাখার ভবনে রং করতে গিয়ে ভবনের পাশ দিয়ে যাওয়া ১৮ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রণব দাশ (২৮) নামের এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

২২ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজারস্থ কৃষি ব্যাংক ভবনে এই ঘটনাটি ঘটে। নিহত প্রনব মহেশখালী পৌরসভার গোরক ঘাটা জলদাস পাড়ার মৃত শ্রীধাম দাশের পুত্র।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত প্রণব সহ ৩ জন সহযোগী মিস্ত্রি হোয়ানক ইউনিয়নের টাইম বাজারস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক হোয়ানক শাখার অফিস ভবন রং করার জন্য কাজ নেয়।

২২ মার্চ বুধবার সকাল থেকে তারা ভবনের বাইরে রশি দিয়ে মই বানিয়ে রং করছিল।

দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় প্রধান সড়ক সংলগ্ন ব্যাংক ভবনের পূর্ব পাশের দেওয়ালে রশি দিয়ে তৈরী মই এর উপর উঠে রং করার সময় প্রণব অসাবধানতা বশত ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১৮ হাজার ভোল্টেজের লাইনের তারে লেগে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ তলার উপর থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহের লাশ বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।