মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মহেশখালীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ মহেশখালী উপজেলার কেরুনতলী থেকে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ১২ রাউন্ড গুলিসহ ১০৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (২৮ ডিসেম্বর) ভোরে তাদের এসব অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, মৃত দুদু মিয়ার ছেলে ওমর আলী (৬৩) তার ছেলে মাহমুদ (২৫), মো. ইসমাঈল (৩৩), শের উল্লাহর ছেলে শামসু আলী (৩১) ও তার ভাই সোনা মিয়া (২৬)। আটক সবাই মহেশখালী উপজেলার হোয়ানকের বাসিন্দা। বেলা সাড়ে ১১ টার দিকে বিজিবি ৩০ ব্যাটালিয়ানের অধিনায়ক ল্যাপ্টেনেন্ট কর্নেল মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনে নাশকতার পরিকল্পনা করছে একদল সন্ত্রাসী এমন সংবাদের ওই স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়। তবে তারা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।

তবে আটকদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক সবাই নিরীহ ব্যক্তি। এর মধ্যে মাহমুদ ভোট দেয়ার জন্য চট্টগ্রামের কর্মস্থল থেকে রাতেই বাড়ি এসেছেন। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের বিষয়টি সম্পর্ণ মিথ্যা ও সাজানো।

শেয়ার করুন