২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

ইমাম খাইর, কক্সবাজারঃ
দ্বীপ উপজেলা মহেশখালীতে চলাচলের রাস্তা ও টিউবওয়েলের পানি নিয়ে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত যুবক মনোয়ার কায়সার রুবেল মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা (মধুয়ার ডেইল বাজার সংলগ্ন) এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবু জাফরের বড় ছেলে।

বুধবার সন্ধ্যায় নিজ এলাকাতে হামলার শিকার হন মনোয়ার কায়সার রুবেল।

স্থানীয় সংবাদকর্মী শাহাব উদ্দিন এই খবর জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, চলাচলের রাস্তা নিয়ে একই এলাকার মোঃআলমের সাথে বিরোধ চলে আসছিল৷ বিরোধের ব্যাপারটি প্রথমে স্থানীয়ভাবে ও পরে মহেশখালী থানার এসআই নুরুল হকের হাতে বিচারাধীন৷ এরই মধ্যে বুধবার মাগরিবের পর নিজ বাড়ীর উঠানে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে অতর্কিত অবস্থায় রুবেলের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। তাতে গুরুতর আহত হন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে প্রথমে মহেশখালী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

এ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পৌঁছে রাত ৪ টার সময়। এরপর ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ৭ টার দিকে মারা যান মনোয়ার কায়সার রুবেল।

ঘাতকদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী।

উল্লেখ্য, মনোয়ার কায়সার রুবেল মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৮ ব্যাচের ছাত্র।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।