৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

মহেশখালীতে পুলিশ সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধ’ এসআইসহ আহত ৩,অস্ত্র ও গুলি উদ্ধার


কক্সবাজারের ক্রাইমজোন মহেশখালীতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে হোয়ানকের মোহরাপাড়া এলাকায় এই ঘটনা সংগঠিত হয়। এই ঘটনায় ১ জন এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ বিপুল অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, উপজেলার হোয়ানকে বিগত সময় সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছিলেন পুলিশের এসআই পরেশ কারবারী। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই মামলা সংক্রান্ত কাজে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
ওই সময় মোহরা পাহাড় এলাকায় পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধ’ লেগে যায়। এঘটনায় পুলিশের এসআই মেহেদী হাসানসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। আহত অন্য দুই পুলিশ কনস্টবল হলেন সোহেল ও পারভেজ।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫ টি দেশীয় তৈরী বন্দুক ও ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
ঘটনাস্থলেই পুলিশের হাতে গ্রেফতার হয় এলাকার শীর্ষ সন্ত্রাসী আনু মিয়া ও মোহাম্মদ আজিজ।
পুলিশ কর্মকর্তা প্রদীপ আর জানান, তাদের বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে।
এই ঘটনা নিয়ে পৃথক মামলার প্রস্ততি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।