১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মহেশখালীতে কয়েক স্তরের নিরাপত্তা বলয়

কক্সবাজারসময় ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মোতায়েন রয়েছে সেনা, বিজিবি ও কোষ্ট গার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই মহেশখালী প্রবেশ পথ কালারমারছড়া ,হোয়ানক শাপলাপুর সড়ক ও বিভিন্ন মোড়ে হয়েছে অস্থায়ী চেকপোস্ট। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল চেকপোস্ট বসিয়ে যানবাহনে ব্যাপক তল্লাশি করছে।

নির্বাচন উপলক্ষে মহেশখালী শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, শৃঙ্খলা ও সাধারণ জনগণের চলাচল নির্বিঘ্ন করতে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

২৯ ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত। বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জীপ, পিক-আপ, কার, বাস, ট্রাক, টেম্পো এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্রধারী দেশি, বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি, বিদেশি সাংবাদিক, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিটানিং কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, আমরা সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহন করেছি, দূর্গম দ্বীপের জন্য হেলিকপ্টার মজুদ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনা বাহিনী, বিজিপি, র‌্যাব ও পুলিশ সদস্য পর্যাপ্ত পরিমান মোতায়েন থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।