২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মহেশখালীতে ইয়াবা সেবনকালে আ’লীগ সভাপতিসহ আটক ৫ : জরিমানা করে ছাড়

বিশেষ প্রতিবেদক : মহেশখালীর আদিনাথ সড়কের গ্রিন প্যালেস হোটেল থেকে ইয়াবা সেবনকালে আওয়ামী লীগের সভাপতিসহ ৫জনকে আটক করেছে পুলিশ। রবিবার ১১ মার্চ বিকালে ছোট মহেশখালীর ঠাকুরতলা সড়কে ঘটনাটি ঘটেছে।
আটককৃতদের মধ্যে- ছোট মহেশখালী আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জহির সিকদার, মহেশখালী পৌরসভা এলাকার কালামিয়ার ছেলে ছাবের (৪২), সিকদার পাড়ার মাওলানা মোস্তাফিজুর রহমানের ছেলে মাহবুব আলম (২৪), রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার বাসিন্দা ইউনুস খানের ছেলে সিরাজুল ইসলাম (৪০) ও চট্টগ্রামের আনোয়ারার রায়পুর পশ্চিম মোহছেন আওলিয়া এলাকার ইব্রাহিমের ছেলে শফিউল আজম (২৮)।
অভিযান পরিচালনাকারী এসআই দিপক বিশ্বাস সভাপতিসহ অন্যান্যদের ইয়াবার ঢেরা থেকে আটক করলেও কোন কিছু উদ্ধারের ব্যাপারে মুখ খুলতে রাজি নন।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই দীপকের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আওয়ামী লীগ সভাপতিকে ৫ হাজার টাকা জরিমানা ও অন্যান্যদের ২ হাজার টাকা করে আর্থিক জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।