২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

মহেশখালী থানার ওসি ’র সাথে সাংবাদিকদের মতবিনিময়


মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ এর সাথে মহেশখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।৬ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার সময় অফিসার ইনচার্জ (ওসি)’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হক কামাল, সিনিয়র সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, আমিনুল হক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ, সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ, সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ, সাংগঠনিক সম্পাদক এম রমজান আলী, অর্থ-সম্পাদক মো: তারেক, প্রচার ও দপ্তর সম্পাদক সরওয়ার কামাল,আব্দু রশিদ,মকছুদুর রহমান, মৌ: রুহুল কাদের, এম বশির উল্লাহ প্রমুখ। মতবিনিময় কালে মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ মহেশখালীর আইন শৃংখলা রক্ষার্তে সাংবাদিকদের কাছে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাইলেন। মতবিনিময় কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসি বলেন- মহেশখালী রিমোট এরিয়া,এছাড়াও ভৌগলিক ভাবে পাহাড় বেশিষ্ট দ্বীপটি লম্বালম্বি ভাবে অবস্থিত। এখানে আইন শৃংখলা রক্ষার্থে প্রচুর জনবলের দরকার। সামান্য পুলিশ সদস্য নিয়ে হিমশিম খেতে হচ্ছে। এখানে সরকারের মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন করতে সন্ত্রাস নির্মুল করে একটি আধুনিক সন্ত্রাস মুক্ত মহেশখালী উপহার দিতে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।