২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মহেশখালিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১ জনের মৃত্যু, আহত ১০

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের মহেশখালী গ্যাস ভরতে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তত দশজন।

নিহতের পরিচয় হলো মিয়াজী পাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরের পুত্র আহসান (১২)।

আহতরা হলেন- মাতারবাড়ী বলির পাড়া আজিজুল হকের পুত্র এরশাদ (১০) একই এলাকার রাজঘাটের কাইছারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২) ,কালারমারছড়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মারুফ (১২), মাতারবাড়ী সিকদার পাড়া ফরিদুল আলম সাদেকুল ইসলাম রাহাত (১৩), একই এলাকার মগডেইলে আব্দুল মন্নান মোঃ নুরী (১৩), একই এলাকার সিকদার পাড়া আব্দুল মোনাফ তুহিন (১৪) একই এলাকার পশ্চিম সিকদার পাড়া বদনের পুত্র জয়নাল (১২), একই এলাকার সিকদার পাড়ার জসিমের পুত্র শেকাব উদ্দীন (১৫) শাপলাপুর ষাইটমারার নুরুল হকের পুত্র আক্কাস (১৮) শাপলাপুর জেএমঘাটের কবির আহমদের পুত্র নুরী (১৫)।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এঘটনা ঘটে।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা৷

জানা যায়, উপজেলার মাতারবাড়ী আজিজুল উলুম মাদ্রাসার বার্ষিক সভার শেষ দিন শুক্রবার। সভা চলাকালীন সময়ে এক বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১ জন ঘটনাস্থলে মারা যান বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি জাহেদুল ইসলাম। আরো বহু জন আহত হয়েছে।

মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা হতাহতের উদ্ধার ও ঘটনার বিস্তারিত জানার কাজ চলছে৷

মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, এমন ঘটনায় আমি নিজে মর্মাহত। নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।