মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

মহিউদ্দিন চৌ’র শেষ বিদায়ে চকরিয়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলী

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর শেষ বিদায়ে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম। গতকাল ১৫ ডিসেম্বর মরহুম চৌধুরীর চট্টগ্রামের ষোলশহরস্থ বাসভবনে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা চেয়ারম্যান জাফর আলম চট্টগ্রামবাসির অভিভাবক মহিউদ্দিন চৌধুরীর কফিনে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা চেয়ারম্যান জাফর আলম জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত মহিউদ্দিন চৌধুরীর নামাজে জানাযায় অংশ নেন।

এসময় উপজেলা চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য রোস্তম শাহরিয়ার, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর প্রমুখ।

আবেগাপফ্লুত চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, চট্টলবীরের এই শূন্যতা কোনতিন পূরন হবার নয়, এমন বীর মহিউদ্দিন চৌধুরী একবারই জন্মায়। এই অসময়ে চলে গেলেন, তাঁর মতো একজন মহিউদ্দিন চৌধুরীকে মানবতার দিশারী জননেত্রী শেখ হাসিনার বড্ড প্রয়োজন।

উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, তাঁর আদর্শিক দেখানো পথে তিনি হাজারো মহিউদ্দিন চট্রলার রাজপথে জন্ম দিয়ে গেছেন। তারাই তাকে বাচিঁয়ে রাখবে চট্রলার রাজপথে। কয়েক মাস আগেও তিনি এই বয়সে প্রতিবাদী বজ্রকন্ঠ কাপিঁয়েছিল চট্রলার রাজপথ। আজ ভোরের পাখিও নিশ্চুপ কারন তাদের সেই পরিচিত বজ্রকন্ঠ যে চিরতরে থেমে গেল। শুধু চট্রলার বীর নয় আপনি, আপনি সমগ্র বাংলাদেশের মহিউদ্দিন চৌধুরী। (আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক)।

শেয়ার করুন