১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

মহান স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

 


জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ২৬ মার্চ রবিবার বিকালে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলূল করিম চৌধুরী, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বংলাদেশ আজ সুনাম ও উন্নয়নে বিশ্বে পরিচিত লাভ করেছে। আর এতে নেতৃত্ব দিচ্ছেন জাতির জনকের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের মাটি কলুষিত ও সম্প্রীতি নষ্ট করার জন্য বর্তমানে কিছু জঙ্গী সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। তাদেরকে চিহ্নিত করে আইন-শৃংখলার হাতে তুলে দিতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো: আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়–য়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, কবিতা পাঠ ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।