৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মহাত্না গান্ধী এ্যাওয়ার্ড পদকে ভূষিত হলেন উখিয়ার মেম্বার স্বপন শর্মা রনি

ফারুক আহমদ,(উখিয়া): সমাজ সেবা ও শ্রেষ্ট ইউ পি মেম্বার হিসেবে বিশেষ অবদান রাখায় মহাত্না গান্ধী পিস এ্যাওয়ার্ড পদকে ভূষিত হলেন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পরপর ২বার নির্বাচিত জনপ্রিয় মেম্বার স্বপন শর্মা রণি। গত ৩১ অক্টোবর ঢাকার বাংলামটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মহাত্না গান্ধী পরিষদ আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও বিশেষ অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমানের কাছ থেকে মহাত্না গান্ধী পিস এ্যাওয়ার্ড পদক গ্রহন করছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি মেম্বার স্বপন শর্মা রণি। উল্লেখ্য গত ২৩ সেপ্টম্বর হিন্দু-বৌদ্ধ ও খিষ্ট্রান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার নেতা মেম্বার স্বপন শর্মা রণি সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় অনুরুপ ভাবে শেরে বাংলা একে এম ফজলুল হক স্বর্ণ পদক ও লাভ করেন। তার অসাধারন মহতি কর্মকান্ড ও নি:স্বার্থ ভাবে জনগনের সেবা করে যাওয়ার অবদান স্বরুপ মহাত্না গান্ধী এবং শেরে বাংলা একে এম ফজলুল হক স্বর্ণ পদকে ভূষিত হওয়ায় এলাকার সর্বস্তরের নাগরিক সমাজ মেম্বার স্বপন শর্মা রণিকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।