মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মরিচ্যায় বন্যার পানিতে ডুবে গেছে ঘর-বাড়ি ও কবরস্থান

শেয়ার করুন

maricha
উখিয়া মরিচ্যা বাজারের আশপাশের নালার উপর অপরিকল্পিত স্থাপনা তৈরির কারনে টানা বর্ষনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘর-বাড়ির পাশাপাশি বন্যার পানিতে ডুবেছে কবরস্থানও। যার কারনে গত কয়েকদিনের বৃষ্টিতে স্থানীয়দের মাঝে চরম দূর্ভোগ দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসি নালা বন্ধকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় এলাকাবাসি জানিয়েছেন, টি আর সুপার মার্কেটের মালিক তমিজ সওদাগর, বাবুল মার্কেটের মালিক এস এম শামশুল হক বাবুল, হাফেজ নূরী সুপার মার্কেটের মালিক হাফেজ আব্দুল মান্নান ও ফজল করিম সওদাগরসহ আরও অনেকেই বাজারের পানি চলাচলের নালা দখল করে স্থাপনা নির্মাণ করেছে।
যার কারনে বাজারে পাশ^বর্তী কবরস্থান, মো নুরু মিয়া, কবিরাজ সালেহ আহমদ, ওবাইদুল হক টিপুসহ অনেকের বাড়ি ঘর ডুবে রয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে।
মরিচ্যা বাজারের পূর্বপাড়াবাসি চলাচলের রাস্তা ডুবে যাওয়ার কারনে মানুষ চরম কষ্টে রয়েছে।
এছাড়া নালা দখলের কারনে মরিচ্যা বাজারে কয়েকটি দোকান ডুবে গেছে।

কবিরাজ সালেহ আহমদ অভিযোগ করে জানান, নালা দখলের কারনে টানা বৃষ্টি পানি বাড়িতে ঢুকে পড়েছে। জীবন যাপনে চরম বেকায়দায় আছি।

হলদিয়া ইউপির মেম্বার মোহাম্মদ ইসলাম নালা দখলের কারনে এই জলাবদ্ধা দেখা দিয়েছে বলে স্বীকার করে বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, এই বিষয়টি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শ করা হয়েছে। ওই সময় চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টুও উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন