৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মরিচ্যায় গরু- মহিষের মাংস ৬০০ টাকা

পবিত্র শবে বরাতকে পুঁজি করে উখিয়ার মরিচ্যা বাজারে অসাধু কসাই চক্র অতিরিক্ত দামে গরু- মহিষের মাসং বিক্রি করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সাধারন লোকজন। কসাই চক্রের পাশাপাশি মৌসুমী কসাইরাও চড়া দামে মাংস বিক্রি করে আসছে। অনেকটা সিন্ডিকেটের মাধ্যমে কসাই চক্রটি অতিরিক্তি দামে মাংস বিক্রি করছে বলে স্থানীয়দের দাবি।
এই ব্যাপারে ভুক্তভোগি লোকজন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় ভুক্তভোগি মিজান চৌধুরী তার ফেইসবুক ওয়ালে মরিচ্যা বাজারে গরু- মহিষের মাংস অতিরিক্ত দামে বিক্রি করছে বলে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি দাবি করেন, গরু- মহিষের মাংস ৬০০ টাকা, আর হাড়সহ মাসং ৫০০ টাকা। তার মতে, এই দামে কোন দিন মাংস বিক্রি করা হয়নি। অসাধু কসাই চক্র এই কাজ চালিয়ে যাচ্ছেন বলে তিনিসহ অনেকেই অভিযোগ তুলেন।

মিজানের মতে, অঘোষিত ভাবে অতিরিক্রি দাম নেয়ায় পবিত্র শবে বরাতেও অনেকেই গরু- মহিষের মাংস ক্রয় করতে পারেনি। তিনি নিজেই ৬০০ টাকা দিয়ে মহিষের মাংস ক্রয় করেছেন বলে দাবি করেন।

সায়েফ মোহাম্মদ জসিমের আরেক স্ট্যাটাসে ‘মানস বড়ুয়া’ নামের এক এফবি বন্ধু লিখেছেন, কোটবাজারে যা, ৪০০/ ৫০০ টাকায় মাংস বিক্রি হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।