২৫ জুলাই, ২০২৬ | ১০ শ্রাবণ, ১৪৩৩ | ১০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

মরিচ্যার ব্যবসায়ী ওমর ফারুক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদকঃ উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের ফোর স্টার ক্রোকারীজ দোকানের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ নিয়ে তার চাচা জয়নাল আবেদীন বাদী হয়ে রামু থানায় গত ৯ অক্টোবর সাধারন ডায়েরী করেছে। যার জিডি নং ৪৪৬।

ফোর স্টার ক্রোকারীজের মালিক নিখোঁজ ওমর ফারুকের পিতা কবির আহম্মদ সওদাগর জানান, তার ছেলে ওমর ফারুক দোকানের মালামালের জন্য গত ৫ অক্টোবর ঢাকায় যান। মালামাল সংগ্রহ করে ফেরার পথে ৬ অক্টোবর থেকে সে নিখোঁজ হয়ে যান। গত ৫ দিন ধরে তার ব্যবহৃত ০১৮৩০০৮৪২৯৫, ০১৬৩৩৬৬৬৩৯৪ নাম্বার দুটি বন্ধ রয়েছে।

ব্যবসায়ী কবির আহাম্মদ আরো জানান, তার ছেলের সন্ধানে অনেক সম্ভাব্য স্থানে খোজ- খবর নেওয়া হয়েছে। কোন স্থানে তার সন্ধান মিলেনি। তিনি এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। কেউ নিখোঁজ ওমর ফারুকের সন্ধান ফেলে ০১৮৬০৪৪১৪৩৬, ০১৮৩৭১৯৪২৪৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রহিল।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা/ওসি আবুল মনসুর নিখোঁজ ব্যবসায়ীর পক্ষ থেকে জিডি করার সত্যতা স্বীকার করে বলেন, ব্যবসায়ী ওমর ফারুকের ব্যবহৃত বন্ধ মোবাইল দুটির ট্রেকিং এর মাধ্যমে খোজ নেওয়ার চেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।