১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

মরিচ্যায় রাস্তার দু’পাশে সিএনজি টমটমের যত্রতত্র পার্কিং, সৃষ্টি হচ্ছে দীর্ঘ জামজট

নিজস্ব প্রতিবেদক:

উখিয়া উপজেলার অন্যতম ব্যাস্ততম বাজার মরিচ্যা বাজারে রাস্তার দু’পাশে সিএনজি টমটমের যত্রতত্র পার্কিংয়ের কারনে কক্সবাজার-টেকনাফের মেইন সড়কটি দীর্ঘ জামঝটের সৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

নবনির্মিত কক্সবাজার টেকনাফ মহাসড়কের প্রশস্তকরনের কাজ শেষ হলেও পার্কিংয়ে সিএনজি টমটমের শৃঙ্খলা ফিরেনি এখনো।

সরেজমিনে গিয়ে দেখা যায় মরিচ্যা মধ্যম স্টেশন সিএনজি টমটমের যত্রতত্র পার্কিংয়ের কারনে গাড়ি চলাচলের মূল রাস্তাটি সংকোচন হয়ে গেছে। মধ্যম স্টেশন সংলগ্ন সিএনজি টমটমের একটি সংগঠন থাকলেও পার্কিংয়ের সুনির্দিষ্ট কোনো নিয়মকানুন বেঁধে দেওয়া হয়নি। ফলে চালকরাও ইচ্ছামতো যত্রতত্র পার্কিংয়ের মাধ্যমে রাস্তার অর্ধেকের বেশি যায়গা পার্কিংয়ে পরিপূর্ণ করে ফেলেছে।

সড়কের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত সৃষ্টি না হওয়ার মতো সুষ্ঠু ও নিয়মমাফিক পার্কিংয়ের বিষয়ে  আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন মরিচ্যা বাজারের সচেতন মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।