২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩ | ৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

মরিচ্যায় ছয় দোকানে দূর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামাল লুট

উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের পাশাপাশি এলাকা মরিচ্যা গরু বাজার নামক স্থানে ছয় দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরদল দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা ও বিপুল পরিমান মালামাল লুটে নিয়েছে। রবিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে দোকান মালিকের পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চুরি হওয়া দোকান মালিকগণ দাবি করেন, প্রতিনিধিনের মতো শনিবার রাত ১১টা থেকে ১২ টার মধ্যে তাদের দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যান। রবিবার সকালে এসে দেখে তাদের দোকানের তালা ভাঙ্গা পান। তৎক্ষানিক উখিয়া থানায় কল দেয় দোকানিরা। পরে দোকানে খুলে নগদ টাকা ও বিপুল পরিমান মালামালের হদিস নেই বলে জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, মুদির দোকানের ডিলার ভাই ভাই স্টোর এক থেকে নগদ ৪০ হাজার টাকা সহ লাখ টাকার মালামাল লুটে নেয়। এছাড়া ব্রাদার স্টোর থেকে ১০ হাজার টাকার মালামাল, এহসান স্টোর থেকে ৫ হাজা টাকা, ভাই ভাই স্টোর (২) ৪০ হাজার টাকা মালামাল, ভাই ভাই হ্যার্ডওয়্যার থেকে ২০ হাজার টাকার মালামাল এবং সুবর্ণা স্টোর থেকে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল সহ মালামাল লুটে নেয় চুরেরদল।

স্থানীয় দোকানদার মিন্টু বড়ুয়া জানান, মরিচ্যা গরু বাজার এলাকায় দোকান পাহারায় একজন নৈশপ্রহরী ঠিক করা ছিল। কিন্তু সেই জরুরী চট্রগ্রাম যাওয়ার কারনে তার ছেলে রনি (১৭)কে পাহারার দায়িত্ব দেন।
তবে সে দায়িত্ব অবহেলার কারনে এই দূর্ধর্ষ চুরি সংগঠিত হয় বলে ব্যবসায়ীদের ধারনা।

ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।