৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

মরিচ্যা সাইফ ফুটবল একাডেমীর মাস ব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ উদ্বোধন

হামীম ফরহাদ সায়েম: কক্সবাজার সময়

ক্রীড়া পরিদপ্তর প্রনীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ উখিয়া উপজেলার মরিচ্যা সাইফ ফুটবল একাডেমীর আওতায় মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার জনাব আফাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর বাঙ্গালি।

এছাড়াও উপস্থিত ছিলেন মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক বাবু জিতেন্দ্র লাল বড়ুয়া, ক্রীড়াবিদ মির্জা জহির রায়হান, আল ফুয়াদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ ইসমাইল। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উখিয়া উপজেলার সভাপতি তানিম রহমান কেনাম।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠান পরিচালনা করেন মরিচ্যা সাইফ ফুটবল একাডেমীর পরিচালক বিশিষ্ট ক্রীড়াবিদ সাইফ উদ্দিন মুন্না এবং সহকারি পরিচালক শেখ জামাল।

মাস ব্যাপী ক্রীড়া প্রশিক্ষন কর্মসূচিতে উখিয়া ও রামু উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ইউনিয়নের উদীয়মান ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।