২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মরিচ্যা শাহিনার জনসভায় রাসেল চৌ’র পক্ষে যুবলীগ-ছাত্রলীগের মিছিল সহকারে যোগদান

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উখিয়া-টেকনাফ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাংসদ বদির সহধর্মিণী শাহিনা আক্তারের নৌকা মার্কার জনসভায় উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরীর পক্ষে মিছিল সহকারে যোগদান করেছেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

বক্তব্যকালে সাংবাদিক রাসেল চৌধুরী

হলিদয়া পালং ইউনিয়নের সদর ওয়ার্ডের ছাত্রলীগ নেতা কেনাম ও সাঈমের নেতৃত্বে দুপুর ২.৩০ মিনিটে মরিচ্যা বাজারের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সামনে থেকে মিছিল শুরু হয়ে মরিচ্যা লাল ব্রীজ প্রদক্ষিণ করে হলদিয়া রাস্তার মাথায় মূল সমাবেশ প্রবেশ করে ।

এসময় হলদিয়া পালং ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি জসিম আহাম্মদ ও সাধারন সম্পাদক সিদুল শর্মার নেতৃত্বে একঝাক শ্রমিকলীগের নেতাকর্মীও মিছিলে অংশগ্রহন করেন।

মিছিল আরম্ভের আগে নেতাকর্মীর একাংশ

মিছিলে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, হলদিয়া পালং ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ডন গিয়াস, হলদিয়া পালং ইয়নিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোজাম্মেল সিকদার, উখিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আবছার উদ্দিন শান্ত, যুবলীগ নেতা শেখ কামাল, শেখ জামাল, ছাত্রনেতা সানভির রহমান সোহেল, মুসলিম উদ্দিন হৃদয়, সাকিল সহ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।