২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মরিচ্যা বাজারকে যানজটমুক্ত রাখতে চেয়ারম্যানের প্রসংশনীয় উদ্যোগ

বাবুলমিয়া মাহমুদঃ রোহিঙ্গা আগমনের পর থেকে উখিয়া টেকনাফ সড়কে পদে পদে যানজটের কবলে পড়ে যাত্রী সাধারণকে পোহাতে হত চরম ভোগান্তি।উখিয়ার গুরুত্বপুর্ণ মরিচ্যা বাজার, কোটবাজার, উখিয়া সদর, উখিয়া কলেজ গেইট, কুতুপালং, বালুখালী, পালংখালী, থাইংখালীসহ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দক, অতিরিক্ত যান চলাচলের ফলে ঘন্টার পর ঘন্টা আটকাা পড়া যেন এখন নিয়মে পরিণত হয়েছে।

মরিচ্যা বাজারে যানজটের কারণ চিহ্নিত করে ২ জুলাই হলদিয়া পালং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের নির্দেশনায় মরিচ্যা ১নং ওয়ার্ডের সাহসী জনপ্রতিনিধি এম মনজুর আলমের নেতৃত্বে দিনব্যাপী সাড়াশি অভিযানের মাধ্যমে মরিচ্যা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন যানবাহনের পার্কিং স্ব- স্ব সড়কের সংযোগস্থলে করে দেয়া হয়। যার ফলে প্রধান সড়ক থেকে গাড়ী ছেড়ে যাওয়ার ফলে সৃষ্ট যানজট আর হবেনা। প্রধান সকড়ের পাশে কোন গাড়ীর কাউন্টার কিংবা পার্কিং থাকবেনা। চেয়ারম্যান- মেম্বারের এহেন মহতী ও জনহিতকর কাজের জন্য সাধারণ যাত্রী, সচেতন মহল ও সর্বস্থরের মানুষ সাধুবাদ জানান নেতৃবৃন্দকে। তারা আশা করেন যেন এই উদ্যেগ কার্যকর থাকে।

এ ব্যাপারে কথা প্রসংগে এম মনজুর মেম্বার বলেন, জনগণের স্বার্থের ক্ষতি হয় এমন কোন কাজ আমি বেঁচে থাকতে আমার এলাকায় হতে দেবনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।