১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গাড়ি পার্কিং শিক্ষার্থীদের চলাচলে দূর্ভোগ

উখিয়া উপজেলার মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গাড়ি পার্কিং শিক্ষার্থীদের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। মরিচ্যা বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এ স্কুলের শিক্ষার্থী সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি। বিদ্যালয়ের অভ্যন্তরে ঘুরে দেখা যায়, ঝকঝকে পরিস্কারের সমারোহ। যাক বলে এককথায় শিক্ষাবান্ধব পরিবেশ। ছাত্র ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি প্রতিটি ক্লাস রুমে চোখ ধাধাঁনো ফুলের টব। কিন্তুু দুঃখের বিষয় হলে ও সত্যি যে বিদ্যালয়ের পূর্ব পাশের দেওয়াল ঘেঁষে পার্কিং করা গাড়ি গুলো বিদ্যালয়ের পরিবেশকে বিরাট হ-য-ব-র-ল অবস্থায় ফেলে দিয়েছে। ছোট্ট কোমলমতি শিক্ষার্থীদের চলাচলের মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে এ পার্কিং করা গাড়িগুলো।


মরিচ্যাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক জানান, প্রতিনিয়ত গাড়ি গুলো স্কুলের দেয়াল ঘেঁষে পার্কিং করায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া জে এস আর শপিং মলের রাখা বালি, কংকর, ইট গুলো ও শিক্ষার্থীদের চলাচলে বাঁধা সৃষ্ট করছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।