২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারে শেষ হলো ৮ দিনের ধ্যান কোর্স

কনক বড়ুয়াঃ

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও শান্ত পরিবেশে শেষ হলো মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারে দীপাংক্ষুর বৌদ্ধ যুব কল্যাণ ট্রাস্টের উদ্যোগ অনুষ্ঠিত ৮ দিনের চিত্ত দমন প্রশিক্ষণ ও ধ্যান কোর্স ২০২০। যার প্রধান পরিচালক ছিলেন উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক কুশলায়ন মহাথের মহোদয়, সহ পরিচালক উত্তর ঘুমধুম ক্ষেতিষারাম বিহারের অধ্যক্ষ জ্যোতি সুমন থের, সহ পরিচালক ভালুকিয়া কাঁলাচাদ ভৈজয়ন্ত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি শান্ত থের।

শুক্রবার (২০ নভেম্বর) অষ্টপরিষ্কার সহ সংঘক্ষেত্রে দানের মাধ্যমে দীপাংক্ষুর বৌদ্ধ বিহার হলরুমে এই ৮ দিনের ধ্যান কোর্সের সমাপ্ত হয়।

পর্যটন নগরী কক্সবাজারসহ পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধ শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী এই ধ্যান কোর্সে অংশ নেন।

সমাপনী সংঘদানে উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্মপাল মহাথের, মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিমল জ্যোতি মহাথের, হীরার দ্বীপ শ্রদ্ধাংক্ষুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্রবংশ মহাথের, উখিয়া ভিক্ষু সমিতির সম্পাদক জ্যোতিঃপ্রিয় থের, জ্যোতিপাল স্থবির, জ্যোতি কল্যাণ ভিক্ষুসহ আরো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষু মহোদয় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক মেধু কুমার বড়ুয়া, বিজন বড়ুয়াসহ আরো অনেকে।

ধ্যান কোর্সের প্রধান পরিচালক কুশলায়ন মহাথের বলেন, ‘ধ্যান ছাড়া জ্ঞান হয় না। মানুষের মধ্যে নিজেকে জানার জন্য জ্ঞান দরকার। কিন্তু সবাই শুধু মন পেতে চায়। এই চাওয়া-পাওয়া থেকেই লোভ, মোহ, হানাহানি, খুন, অপহরণ, ধর্ষণের সৃষ্টি হয়। এসব অপকর্ম থেকে মানুষষের মনকে শুদ্ধ করতেই মূলত এই ধ্যান বা বিদর্শন ভাবনা কর্মসূচির আয়োজন।’

পরে মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ যুব কল্যান ট্রাস্টের সভাপতি দীপন বড়ুয়া আগত ভিক্ষুসংঘ ও সাধক সাধিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।