১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা চেকপোস্টে বিশেষ অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ভুয়া নৌবাহিনী সদস্যকে আটক করেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চেকপোস্টে তল্লাশি জোরদার করে একটি সন্দেহজনক বাস থামানোর পর যাত্রী মো.

সাফায়েত উল্লাহ (২৭) নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিলেও তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। পরবর্তীতে ব্যাগ তল্লাশিতে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, আইডি কার্ড কভারসহ বিশেষভাবে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন,

“সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে রামু ব্যাটালিয়ন সর্বদা সতর্ক রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে কেউই চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদক প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার থাকবে।”

তিনি আরও বলেন, আটক ব্যক্তি নেত্রকোণা জেলার মদন থানার কালিয়াটি এলাকার বাসিন্দা মৃত আবদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।