মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মরিচ্যা-খুনিয়া পালং ফোরষ্ট্রোক সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমবায় সমিতির স্থগিত নির্বাচন দ্রæত সম্পন্ন করার দাবি

শেয়ার করুন


বার্তা পরিবেশক
গত ৮ ফেব্র“য়ারী ২০১৮ বৃহস্পতিবার ‘মরিচ্যা-খুনিয়া পালং ফোরষ্ট্রোক সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ’ এর কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও দেশের পরিস্থিতির অবনতির কথা চিন্তা করে জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া এর মৌখিক নির্দেশ নির্দেশের উপর ভিত্তি করে উক্ত নির্বাচন স্থগিত রাখা হয়। ফলে আকাঙ্খিত প্রার্থী ও সমিতির সদস্যদের মাঝে হতাশা বিরাজ করতেছে।

জানা যায়, প্রতি তিন বছর পর পর ‘মরিচ্যা-খুনিয়া পালং ফোরষ্ট্রোক সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ’ নামক বৃহত্তর সমবায় সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন ঝাঁকঝমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। সেই অনুপাতে বিগত ৮ই ফেব্র“য়ারী ২০১৮ইং রোজ বৃহস্পতিবার নির্বাচনের দিন ধার্য্য ছিল। কিন্তু সেদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়ের দিন থাকায় দেশের প্ররিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশে ঐদিন নির্বাচন স্থগিত রাখা হয়। পরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন কমিটি দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছে। যার ফলে সমিতির মূল কর্মকান্ডে চরম ব্যাঘাত হচ্ছে। যখন নির্বাচন স্থগিত করা হয় তখন নির্বাচনকে ঘিরে যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল তা নিমিশেই মাটি হয়ে যায়, ফলে প্রার্থীগণ আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয় এবং সাধারণ সদস্যদের মাঝে হতাশার ছায়া নেমে আসে।
সমিতির সকল সদস্যদের দাবী দীর্ঘ দুই মাস যাবৎ নির্বাচন বন্ধ থাকায় তাদের সমিতির কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত হচ্ছেনা।এবং সমিতির সদস্যদের মাঝে নির্বাচন নিয়ে নানান কথা প্রতিনিয়ত শুনা যাচ্ছে।
উর্ধ্বতন কর্মকর্তাগণের নিকট আক‚ল আবেদন আমাদের প্রাণে দাবী অত্র সমিতির কার্যকরী কমিটি নির্বাচন-২০১৮ যথা শীঘ্রই দিন ধার্য্য করত: নির্বাচন করার অনুমতি প্রদান সহ নতুন করে সমিতিকে সাজানোর জন্য আপনাদের সকলের হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন