২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মরহুম হাজী রশিদ আহমদ ডিলার ছিলেন একজন ন্যায় পরায়ন ও সমাজ সেবক ব্যক্তি

pic ukhiya 01.04.2015.
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ মনি মার্কেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, বিশ্ব মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় সদস্য, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও কোস্টাল নিউজ ডটকম এর সম্পাদক রফিকুল আলম মাহমুদের সুযোগ্য পিতা হাজী রশিদ আহমদ প্রকাশ রশিদ ডিলার গত ১ এপ্রিল সকাল ৫টা ৩০ মিনিটে নিজ বাস ভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি————রাজিউন। ৭৮ বছর বয়সে তিনি দুই ছেলে তিন মেয়ে স্ত্রী সহ অসখ্য আত্মীয় স্বজনও অনুগ্রাহী রেখে না ফেরার দেশে চিরদিনের জন্য চলে যান। তার এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকাল ৫টা ৩০ মিনিটে মরহুমের পারিবারিক খবরস্থানে নামাজের জানাযায় শোকাহত বিভিন্ন পেশার মানুষের ঢল নামে। মরহুমের নামাজের জানাযার পূর্বে উপস্থিত  হয়ে উখিয়া টেকনাফের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ জাহান চৌধুরী বলেন, মরহুম রশিদ আহম ডিলার ছিলেন একজন সমাজ সেবক ও ধার্মিক ব্যক্তি। তারমত দানবীর, সহজ সরল মানুষ বিরল। তারমত একজন অভিভাবক কে হারিয়ে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে যা কখনো পূরণ হওয়ার নয়। ঐ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোছেন চৌধুরী, জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, রুমখা পালং আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছলেহ আহমদ, অত্র এলাকার ইউপি সদস্য রফিক উদ্দিন, মরহুমের সুযোগ্য সন্তান হাজী আবু ছিদ্দিক সহ সর্বস্থরের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। মরহুমের জানাযার ইমামতি করেন মাওলানা অজি উল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।