২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মরহুম এড. খালেকুজ্জামান স্মরণে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ রামু-ক্সবাজারের এক সময়ের জনপ্রিয় সংসদ সদস্য ও সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান মরহুম এড.খালেকুজ্জামানের স্মরণে শুরু হওয়া সপ্তাহজুড়ে কর্সূচীর আলোকে ৫ম দিনেও (২৫ সেপ্টেম্বর) রামু-কক্সবাজাবের  বিভিন্ম মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদরের পোকখালী, রামুর রাজারকুল, কাউয়ারখোপ ও খুনিয়াপালং ইউনিয়নের বিভিন্ন মসজিদে খালেকুজ্জামানের স্মরণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল গুলোতে মরহুমের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবারের শান্তি সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করা হয়।

উল্লেখ্য ২০০১ সালের ১লা অক্টোবরের জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন আগে ২৮ সেপ্টেম্বর’ কক্সবাজার-রামু আসনের  তৎকালীন ৪ দলীয় জোটেরসংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার-রামুবাসীর প্রিয়মূখ এড. খালেকুজ্জামান ইন্তেকাল করেছিলেন।

তাঁর সেই মহাপ্রয়ানের ১৭ তম বার্ষিকীতে রামু-কক্সবাজারবাসী তাঁকে স্মরণ করছে নানা আয়োজনে।

সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে কক্সবাজার-রামু আসন থেকে দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সাড়া জাগিয়েছিলেন পার্লামেন্টে।

প্রচার বিমুখ কম্পিউটার বিজ্ঞানী এড খালেকুজ্জামান ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় নেতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।