মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মন্ত্রীপরিষদ সচিবের মায়ের মৃত্যুতে কক্সবাজার পৌর পরিষদের শোক

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম ও মুক্তিযুদ্ধে শহীদ এটিএম জাফর আলমের মা আলমাস খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কক্সবাজার পৌর পরিষদ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন মেয়র মুজিবুর রহমান, প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর এস.আই.এম.আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, মো: দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, রাজ বিহারী দাশ, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ, কাজী মোরশেদ আহাম্মদ বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াছমিন আক্তার, জাহেদা আক্তার, নাছিমা আক্তার ও সচিব রাসেল চৌধুরী। তাঁরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, কক্সবাজার এর পক্ষ থেকে সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ রাজনসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বার্ধক্যজনিত রোগে কক্সবাজার সদর হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় শতবছর।
মরহুমা আলমাস খাতুন উখিয়া উপজেলার হলদিয়ার পালংয়ের রুমখাঁ মাতব্বর পাড়া এলাকার মৃত ছৈয়দ হোসাইনের স্ত্রী। তিনি আট পুত্র ও এক কন্যা সন্তানের জননী।

শেয়ার করুন