মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে শিক্ষার উন্নয়নে বিপ্লব ঘটাব : জাহাঙ্গীর কবির চৌধুরী

শেয়ার করুন

গণসংযোগ শেষে উখিয়া টেকনাফ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায়

নিজস্ব প্রতিবেদক:: দিনভর গণসংযোগ শেষে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান উখিয়া-টেকনাফের মাটি ও মানুষের নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী রোববার সন্ধ্যায় তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

 

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এক প্রশ্নের জবাবে মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন,মাদকের ভয়াবহতা নিয়ে কক্সবাজারের উখিয়া টেকনাফের নীতিবাচক সংবাদ গণমাধ্যমে আসে। উখিয়া টেকনাফের লোক বললে মাদকের কারণে বিব্রতকর অবস্থায় পড়ি।

কক্সবাজার টেকনাফ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিলে মাদকের বিরুদ্ধে আমার কঠোর অবস্থানের পাশাপাশি জিরো টলারেন্স নীতি অবলম্বন করব।

তিনি আরো বলেন, এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নতুন মুখদেরকে আমি স্বাগত জানাই। কারণ রাজনীতি করার ও মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে। আওয়ামীলীগে হাজারো ফুল ফুটবে, জননেত্রী শেখ হাসিনা একটি ফুল বাছাই করে নিবে। তিনি বলেন, আওয়ামীলীগ থেকে যাকে মনোনয়ন দেয় তার জন্য দলের সকল নেতাকর্মীরা সু-সংগঠিত হয়ে কাজ করবে। দলে কোন কোন্দল ও গ্রুপিং নেই। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে উখিয়া-টেকনাফের জন্য দৃশ্যমান এমন প্রশ্নের জবাবে বলেন, পিছিয়ে পড়া এই জনপদে শিক্ষা, প্রতিষ্টান গড়ে তোলার পাশাপাশি, ব্যাপক শিক্ষা প্রসারে নিরলস ভাবে কাজ করব।

গত ১০ বছরে সারাদেশের ন্যায় শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- নজরে আসার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে উখিয়ায় আশ্রয় নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠীকে উখিয়া টেকনাফে আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গার ঢল সামাল দিতে সরকারের নির্দেশে প্রশাসনের সাথে আমি রাতদিন পরিশ্রম করেছি এবং রোহিঙ্গাদের সহযোগিতায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে অবিরাম পরিশ্রম করেছি। যার ফলে প্রধানমন্ত্রী আমার কষ্ট ত্যাগের কথা বিবেচনা করে, আমাকে সু- নজরে এনেছে। সুতরাং মানবতার মা প্রধানমন্ত্রী কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।

 

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক ওয়াহিদুর রহমান রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, আওয়ামীলীগ নেতা ছব্বির আহমদ, আবুল ফজল মেম্বার, আমিন প্রমুখ।

শেয়ার করুন