২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মনজুরের মেম্বারের নিঃশর্ত মুক্তির দাবীতে মরিচ্যা বাজারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের দুইবারের জনপ্রিয় মেম্বার এম. মনজুর আলমকে মিথ্যা মামলায় হয়রানি ও নিঃশর্ত মুক্তির দাবীতে মরিচ্যা বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মরিচ্যাবাজার ব্যাবসায়ী ও ১নং ওয়ার্ডের শত শত নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি সাইফুর রহমান সিকদার, ১নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি নজির আহমদ, হলদিয়া পালং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জয়নাল উদ্দিন বাবুল, উখিয়া বৌদ্দ সমিতির সভাপতি মিলন বড়ুয়া, মরিচ্যা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল হোসাইন, মরিচ্যা বাজার ব্যাবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজির সওদাগর, শেখ জামাল,শেখ কামাল,হেলাল উদ্দিন সহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত জনসাধারণ মনজুর মেম্বারের নিঃশর্ত মুক্তির দাবী করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।