১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

মনখালীতে আলম মাষ্টারের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে নিরহ পরিবার

download

উখিয়া উপজেলার মানখালীতে আলম মাষ্টারের হুমকি পালিয়ে বেড়াচ্ছে একটি নিরহ পরিবার। উক্ত মাষ্টার এবং তার সন্ত্রাসী বাহিনীর লোকজন ২৮ মে (বৃহসপতিবার) ভোর সকালে অসহায় মহিলার বসত ভিটায় হামলা চালিয়ে শতাধিক গাছ কেটে ফেলেছে। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা মা ছেলেকে কুপিয়ে গুরতর জখম করে। তাদের আশংকা জনক অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আলম মাষ্টার সহ ৭ সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে প্রকাশ মনখালী চাকমা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম মাষ্টার র্দীঘ দিন ধরে এলাকার নিরহ লোকজনের জমি জবর দখল করে আসছে। ২৮ মে (বৃহসপতিবার) ভোর সকালে উক্ত আলম মাষ্টারের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী মকতুল হোছন (৫০), আহসান উল¬্যাহ (২৫), খাইরুল বশর (৩২), মোঃ হারুন (২৪) ও আনোয়ার ইসলাম (২৮) অসহায় জয়নব বেগম এর বসত ভিটার জমি জোর দখলের উদ্দেশ্যে হামলা করে। এসময় সন্ত্রাসীরা অসহায় জয়নব বেগম (৪০) ও তার ছেলে মোঃ কাশেম (২০) কে কুপিয়ে জখম করে। জয়নব বেগম অভিযোগ করে জানান, আলম মাষ্টার প্রতি নিয়ত তার পরিবারের লোকজনদের হুমকি দিচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।