মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

“ভ্যাট দিচ্ছে জনগন হচ্ছে দেশের উন্নয়ন”

শেয়ার করুন

vat-dibos-1-lg20161210173446“ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় ভ্যাট সপ্তাহ-২০১৬। ১০ ডিসেম্বর (শনিবার) এ সপ্তাহের প্রথমদিনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে  কক্সবাজার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ও বিভাগীয় কাস্টম এক্সাইজ কর্মকর্তা আলমগীর হুসেন এবং প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মো. সাইফুল ইসলাম মজুমদার। এতে বক্তারা বলেছেন, বর্তমান সরকার গৃহীত বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কক্সবাজার জেলায়। দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে বাস্তবায়নাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল, দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম রেললাইন প্রকল্প, কক্সবাজার আর্ন্তজাতিক বিমান বন্দর, স্টেডিয়াম, মেরিন এ্যাকুরিয়াম ও সাবমেরিন স্টেশন নির্মান প্রকল্পসহ আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। দেশের সার্বিক উন্নয়নে রাজস্ব প্রদানের গুরুত্ব তুলে ধরে বক্তারা আরো বলেন, আমরা নাগরিকরা সরকারকে যদি ঠিকমত রাজস্ব না দিই। তাহলে সরকার এত অর্থ পাবে কোথায়? নিয়মিত ভ্যাট দিলে সেটা বহুগুণ উপহার হিসেবে জনগনের কাছে ফেরত আসে। তাই উন্নত স্বনির্ভর দেশ গঠনে ভ্যাট দিতে হবে সবাইকে।
জাতীয় ভ্যাট সপ্তাহ ও ভ্যাট দিবস উপলক্ষে একই দিন সকালে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। কাস্টমস অফিস ও ভ্যাট কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হওয়া উক্ত র‍্যালী জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সহকারী পুলিশ সুপার সৌমিত্র চাকমা, সহকারী কর কমিশনার মো. জাকারিয়া হোসেন ও রাজস্ব কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান প্রমুখ এবং বিভিন্ন শ্রেণী-পেশার জনগন র‍্যালীতে অংশ নেন।

শেয়ার করুন