মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ভোটের ইঙ্গিত কোন দিকে?

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

প্রার্থীদের আচরণবিধি মানাতে নির্বাচন কমিশনের ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচনের আশঙ্কা ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ তুলে ১২ জুনের পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র প্রার্থী সরওয়ার কামাল।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন ডেকে তিনি এ ঘোষণা দেন।

সরওয়ার কামাল বলেন, মনোনয়নপত্র জমা দানের পর থেকে প্রার্থীরা আচরণবিধে লংঘন করে প্রচারণা চালাচ্ছেন। আমার সঙ্গে যেসব কর্মী সমর্থক কাজ করছেন তাদেরকে চিহ্নিত করে হুমকি প্রদান করা হচ্ছে। এমতাবস্থায় আমার কর্মী সমর্থকদের নির্বাচন পরিচালনায় জীবন ঝুঁকি আশঙ্কা করছি। আমি তাদের কথা চিন্তা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
মেয়র প্রার্থী সরওয়ার বলেন, ইভিএমে ভোট গ্রহণ নিয়ে সাধারণ মানুষের প্রচুর সন্দেহ এবং প্রশ্ন রয়েছে। এ পর্যন্ত ইভিএমের কোন নির্বাচন জনগণকে সন্তুষ্ট করতে পারেনি।

এছাড়া বিরোধী দলসমূহ বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু বিবেচনায় রেখে পৌর নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম।
যারা আমার সঙ্গে নির্বাচনী প্রচারণায় এ পর্যন্ত সময় দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র প্রার্থী সরওয়ার কামাল বলেন, অতীতে যে কোন সময়, যে কোন প্রয়োজনে আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও সুখে-দুঃখে থাকবো।

শেয়ার করুন