মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন অপরিহার্য -আবু সুফিয়ান

শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বহদ্দারহাট যমুনা স্কয়ারে গত ৯ জুন শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, দেশে আইনের শাসন নেই। এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন অপরিহার্য।
তিনি আরো বলেন সরকার বিশাল ঘাটতির বিলাসী বাজেট ঘোষণা করে বিশাল অঙ্কের দুর্নীতির বন্দোবস্ত করেছে। পবিত্র রমজান মাসেও দেশের মানুষ ইফতার ও সেহেরীর সময় বিদ্যুৎ পাচ্ছে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ আজ দিশেহারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দগাও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এডভোকেট মো: ইলিয়াছ, শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ আপ্যায়ন সম্পাদক নেছারুল ইসলাম নাজমুল, বিএনপি নেতা আবদুল আজিজ, আইয়ুব হোসেন, আপিল উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সাহাব উদ্দিন সিহাব, জহিরুল ইসলাম, মোরশেদ কামাল, চবি ছাত্রদলের সহ সভাপতি এড. কে এম সাইফুল ইসলাম, মো: ইদ্রিস, ইকবাল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন উর রশিদ মামুন, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, আরমানুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইমরান সানি, সাংগঠনিক সম্পাদক জাহেদ উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন