মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ভোট শেষ হলেও ভোটারের ঘরে ঘরে মাহাবুব

শেয়ার করুন

এই যেন অন্যরকম মেয়র; অন্যরকম নেতা। ভোট শেষ হলেও ভোটারদের ঘরে ঘরে গিয়ে কতৃজ্ঞতা প্রকাশ করে জেনে নিচ্ছেন কোন এলাকায় কি সমস্যা বা কার কি দাবি। আর বলছেন, ভোটে জনতার সেবক হয়েছি। জনতার ঋণ পরিশোধ করতে হবে। পর্যায়ক্রমে পৌর এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবো।

এই নেতা বা মেয়র আর কেউ না ১২ জুন কক্সবাজার পৌর নির্বাচিত স্মরণীয ভোটে নির্বাচিত মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

ভোটে নির্বাচিত হওয়ার পর মাহাবুবুর রহমান চৌধুরী ঘোষণা দিয়েছিলেন কেউ বিজয় মিছিল করবেন না, আমি ঘরে ঘরে গিয়ে বিজয়ের কতৃজ্ঞ প্রকাশ করে আসবো।

কথা রেখেছেন মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি নির্বাচিত হওয়ার পর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তার কতৃজ্ঞতা প্রকাশ করে যাচ্ছেন।

এর অংশ হিসেবে বুধবার সকাল থেকে একে গেছেন বিভিন্ন এলাকায়। তিনি গোলচত্বর মসজিদে জোহরের নামাজ আদায় করে ওই এলাকায় প্রবীণ ব্যক্তির জানাযায় অংশগ্রহণ করেন। এরপর একে একে যান মাটিয়াতলী, সিকদার বাজার, সাহিত্যেকা পল্লী, সিকদার মহল, ৪ নম্বর ওয়ার্ডের জনতা সড়ক, টেকপাড়া, দোকান মালিক সমিতি আয়োজিত সংবর্ধনায় অংশ নেন।

নবনির্বাচিত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, শেখ হাসিনার নৌকা এবং আমাকে ভালোবেসে জনতার ভোটে নির্বাচিত হয়েছি। জনতার কাছে আমি যাবো। জনতা আমার কাছে আসেেত হবে না।

শেয়ার করুন