১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ভোট গণনা নির্বিঘ্ন করতে কেন্দ্রে চার্জার লাইট নেওয়ার আহ্বান বিএনপির

নারায়ণগঞ্জে সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত এজেন্টদের কেন্দ্র কেন্দ্র চার্জার লাইট নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের মিডিয়া সেল।

মিডিয়া সেলে আছেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এটিএম কামাল, অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা হেফাজতের সদস্য সচিব মাওলানা ফেরদৌসুরু রহমান।

এটিএম কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট গণনা করতে করতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে যাতে গণনার কাজে বিঘ্ন না হয় আমরা সেজন্য নেতাকর্মী ও পোলিং এজেন্টদের কেন্দ্রে চার্জার লাইট নিয়ে যেতে অনুরোধ করেছি।’

এদিকে, ভোট কেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা ব্যাজ ধারণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।