৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

ভেনিজুয়েলায় সংসদ বাতিল করে ক্ষমতা দখল করল সুপ্রিম কোর্ট

ভেনিজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনে দেশটি একনায়কতন্ত্রের দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে গেল। বুধবার গভীর রাতে তার অনুগত সুপ্রিম কোর্ট জাতীয় সংসদের ক্ষমতা কেড়ে নিয়ে নিজেই আইন প্রণয়নের মালিক হয়ে গেছে। খবর নিউইয়র্ক টাইমস ও এপির।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে দেশটির নির্বাচিত সংসদ কার্যত ভেঙে দেয়া হয়েছে। এই সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছিল মাদুরো বিরোধীদের। রায়ে আদালত বলেছে, ‘আইনপ্রণেতারা ঘৃণ্য পরিস্থিতি সৃষ্টি করেছেন। এটা যত দিন চলতে থাকবে তত দিন সংসদের ক্ষমতা সরাসরি বিচারপতিরাই প্রয়োগ করবেন অথবা তাদের নিয়োগ করা কোনো সংস্থা এটা করবে। সংসদের হাতে এই ক্ষমতা আদৌ ফিরিয়ে দেয়া হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি সুপ্রিম কোর্ট।

এদিকে এ ব্যাপারে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) প্রধান লুইস আলমাগরো এটাকে স্ব-আরোপিত অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন এবং বলেছেন, ‘আমরা যেটা আশংকা করেছিলাম শেষ পর্যন্ত তাই ঘটল। ’ তার সংস্থাটি এ অঞ্চলের মধ্যে কূটনৈতিক পন্থায় বিরোধ নিষ্পত্তিতে চেষ্টা করে।

ভেনিজুয়েলাও এর সদস্য। দেশটি সংস্থার গণতান্ত্রিক সনদ লংঘন করেছে বলে অভিযোগ ওঠার পর তা তদন্ত করে দেখছে ওএএস। সাম্প্রতিক মাসগুলোতে মাদুরো তার ক্ষমতা আরও সংহত করেছেন। বহু রাজনীতিককে বিচার ছাড়াই বন্দি করে রাখা হয়েছে। প্রতিবাদকে নির্মমভাবে দমন করা হয়েছে। বাতিল করা হয়েছে স্থানীয় নির্বাচন। মাদুরোর ক্রমবর্ধমান ক্ষমতার লাগাম টানার শেষ প্রতিষ্ঠান ছিল জাতীয় সংসদ। এখন আর সেই বাধাও রইল না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।