৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৬ মাঘ, ১৪৩২ | ২০ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

‘ভূমিহীন পাবে মাথা গোঁজার ঠাঁই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। ভূমিহীন মানুষকে খাসজমি ও ঘর করে দেওয়ার মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া হবে। নিঃস্ব, অসহায় মানুষের ঠিকানা দিতে গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত থাকবে।

বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এসময় লালমনিরহাট, ফরিদপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধাসহ সাতটি জেলার ১০টি উপজেলায় ১১টি গুচ্ছগ্রামের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা দেশের স্বাধীনতা দিয়েছেন। দেশের মানুষকে তিনি ভালোবাসতেন। তাকে যখন ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র  করা হয় তখনও তিনি দেশের কথা, দেশের মানুষের কথা বলেছেন। স্বাধীনতার পরে ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ শুরু করেন জাতির পিতা।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসকদের কাছে গৃহহীন মানুষের তালিকা চাওয়া হয়েছে। একটা ঘর দিলে তারা নিজেরা পরে ভালো ঘরবাড়ি করতে পারবে। ভিক্ষাবৃত্তিও কেউ করবে না। এটা যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করে দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। যারা অসহায়, পঙ্গু তাদের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় টাকা দেওয়া হচ্ছে। আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে মানুষকে সহায়তা দিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা ঘরহীন মানুষের ঘরবাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। সেই সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। যারা এই ঘর পাচ্ছেন তারা এগুলো সুরক্ষিত করবেন। আপনারা নিজেরা ভালো থাকবেন।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।