১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

ভুল রাজনীতির কারণে জনগণের আস্থা হারিয়ে খালেদা জিয়ার বিএনপি দেউলিয়াপনায় ভুগছে


বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও সাহসি নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন এশিয়া মহাদেশের উচ্চ আসনে অধিষ্টিত হয়েছে। প্রকারান্তরে বিএনপির ভুল রাজনীতির কারণে খালেদা জিয়ার দল জনগণের কাছে আস্থা হারিয়ে রাজনৈতিক দেউলিয়াপনায় ভুগছেন।
গতকাল ১৬মার্চ বিকেলে হালকাকারা মাল্টিমিডিয়া স্কুলে স্থানীয় ২নং ওয়ার্ড কৃষকলীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেজাউল করিম আরো বলেন, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও কৃষিতে ভর্তূকি প্রদান এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে সরকারের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাসের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক ও চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন বিএ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী, সহসভাপতি সৈয়দ আলম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, চিরিংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আহমদ কবির মানিক, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাজেম উদ্দিন, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাদশা মিয়া, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু ইউসুফ জয় সহ পৌর, উপজেলা ও ওয়ার্ড আওয়ামীলীগ ও কৃষকলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।