২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রামু হাসপাতালে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

picsart_1480950793477
ভিটামিন ‘এ’ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্য নিয়ে আগামী ১০ ডিসেম্বর (শনিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে।
ওই দিন জাতীয় ভিটামিন প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে দুই পর্বে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান।
তিনি বলেন, ‘শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যের জন্য তাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো প্রয়োজন। তাই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি তাদের সেই সকল শাক-সবজি ও ফল খাদ্য খাওয়াতে হবে যাতে প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ রয়েছে’।
‘আগামী ১০ ডিসেম্বর শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর সময় লক্ষ্য রাখতে হবে, যেন কোনো শিশুই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে’।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যানবিদ পংকজ পাল, স্যনিটরী ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, ভারপ্রাপ্ত এম টি ইপি আই সুকুমার ধর, এনজিও প্রতিনিধি ইউনিসেফ পিএইচডির ফিল্ড কো অর্ডিনেটর নুরুল কবির, ব্রাক ম্যানেজার শংকর বাবু, মুক্তি কক্সবাজারের দুলাল বড়ুয়া, সঞ্চালক ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বিপ্লব বড়ুয়া। প্রথম পর্বে রামু উপজেলার সকল স্বাস্থ্যকর্মী ও ২য় পর্বে সুপারভাইজার তথা স্যাকমো, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার কল্যান পরিদর্শিকাগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।